সাপ্তাহিক ২ দিন বহির্বিভাগ সেবা। রোগী এবং স্থানীয় অন্যান্য ব্যক্তিরা নিয়মিত এই সেবা পেয়ে থাকেন। সোসাইটি মনে করে যে কমিউনিটিতে মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে বেঁচে থাকার জন্য, সেখানে প্যালিয়েটিভ কেয়ারের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্তি জরুরী
সেই সূত্রে বর্তমানে নতুন সংযোজন হিসেবে মাসে একদিন চক্ষু এবং চর্ম বহির্বিভাগ চালু হয়েছে।
কমিউনিটি আই কেয়ার
প্রাথমিক স্বাস্থ্য সেবার সম্প্রসার হিসেবে এই সেবা শুরু হয়েছিল ২০১৭ সালে বিক্ষিপ্তভাবে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই মাস থেকে মাসে একদিন প্রকল্পের রোগী এবং কড়াইল কমিউনিটির অন্যান্যরাও এই সেবা নিচ্ছেন। অপারেশন, চশমা সহায়তা ইত্যাদির পাশাপাশি পুনর্বাসন হিসেবে একজন অন্ধ শিশু ঢাকার মিরপুরে ব্রেইল স্কুলে পড়াশোনা শুরু করছে এবং বর্তমানে স্বপ্ন প্রোগ্রামের আওতাভুক্ত।
কমিউনিটি স্কিন কেয়ার
প্রাথমিক স্বাস্থ্য সেবার সম্প্রসার হিসেবে এই সেবা শুরু হয়েছে ২০২৫ সালের সালের জুলাই মাস থেকে মাসে একদিন প্রকল্পের রোগী এবং কড়াইল কমিউনিটির অন্যান্যরাও এই সেবা নিচ্ছেন। বহির্বিভাগ সেবার পাশাপাশি চর্ম রোগের প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করা হয়।
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ একটি দাতব্য, অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা যা বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত। এর লক্ষ্য হল দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী প্যালিয়েটিভ কেয়ার প্রতিষ্ঠা এবং বিকাশ করা।
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে নিবন্ধিত (নং ঢ-০৯০৩০), টিআইএন: ৩৪৪২৩৩৩২৯০৭৯ এবং এনবিআর-এর ২৬ মে ২০২৫ তারিখের এস.আর.ও নং ১৫০-আইন/ আয়কর ০৫/২০২৫ অনুযায়ী আয়কর রেয়াতপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এটি নিয়মিত অডিটকৃত; সম্পূর্ণ অবৈতনিক কার্যনির্বাহী পর্ষদ দ্বারা পরিচালিত।