২০১৬ সালে শিশুদের প্রকল্পে অন্তর্ভুক্তির ৫ বছর পর যখন শারীরিক কষ্টের কিছুটা উন্নতি হয় তখন শিশু প্রকল্প টিম সিদ্ধান্ত নেয় শিশুদের জীবনের গুণগত মান উন্নয়নের জন্য আরো কিছু করা
দরকার। প্রতিবন্ধিতা সংক্রান্ত কুসংস্কার এবং পরিবারের হীনমন্যতা এসব শিশুদের একটি ঘরে, বিছানায় বছরের পর বছর বন্দি করে রাখে। সেই সাথে পরিবারের পরিচর্যাকারী প্রতিনিয়ত সেবা দিতে
দিতে বিধ্বস্ত হয়ে পড়েন। সে সূত্রে ২০২২ সালের ফেব্রুয়ারী মাস থেকে প্রতি সপ্তাহে একদিন শিশুদের বাসা থেকে সেন্টারে নিয়ে আসেন প্যালিয়েটিভ কেয়ার সহকারি এবং স্বেচ্ছাসেবকরা।
সেন্টারে আসার পর ৬ – ৮ ঘন্টা শিশুদের দেখাশোনার (খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা) সমস্ত দায়িত্ব সেন্টারের। সেই সাথে খেলাধূলা, স্কুলের অন্য শিশুদের সাথে মিথস্ক্রিয়া এবং
ফিজিওথেরাপি দেয়া হয়ে থাকে। এসময় মা-বাবা তাদের নিজেদের কাজ করতে পারেন কিংবা বিশ্রাম নিতে পারেন।
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ একটি দাতব্য, অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা যা বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত। এর লক্ষ্য হল দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী প্যালিয়েটিভ কেয়ার প্রতিষ্ঠা এবং বিকাশ করা।
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে নিবন্ধিত (নং ঢ-০৯০৩০), টিআইএন: ৩৪৪২৩৩৩২৯০৭৯ এবং এনবিআর-এর ২৬ মে ২০২৫ তারিখের এস.আর.ও নং ১৫০-আইন/ আয়কর ০৫/২০২৫ অনুযায়ী আয়কর রেয়াতপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এটি নিয়মিত অডিটকৃত; সম্পূর্ণ অবৈতনিক কার্যনির্বাহী পর্ষদ দ্বারা পরিচালিত।