মমতাময় জীবন, মর্যাদাপূর্ণ সমাপ্তি

প্যালিয়েটিভ কেয়ার

প্যালিয়েটিভ কেয়ার/ প্রশমন সেবা একটি চিকিৎসাসেবা এবং সার্বিক পরিচর্যা পদ্ধতি। এটি মমতা ও বিজ্ঞানের সমন্বয়ে গুরুতর, দীর্ঘস্থায়ী বা নিরাময় অযোগ্য জীবনসীমিত রোগে আক্রান্ত ব্যক্তির ভোগান্তি কমানো এবং মর্যাদা রক্ষার কথা বলে। এই ভোগান্তির ব্যপ্তি শারীরিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, প্যালিয়েটিভ কেয়ার ব্যক্তির শারীরিক ভোগান্তির পাশাপাশি মানসিক, আর্থ-সামাজিক এবং আধ্যাত্মিক ভোগান্তি কমানোর কথা বলে।

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অসুস্থ ব্যক্তি ও তার পরিবারের পাশে কমিউনিটি সহায়তা এবং স্বাস্থ্যব্যবস্থার উপস্থিতি নিশ্চিত করা, সেই সাথে শোকসন্তপ্ত পরিবারকে সহযোগিতা প্যালিয়েটিভ কেয়ারের মূলনীতি।

b0ac0f7d3856d80bc3c3cba221040b00

বয়স্ক এবং শিশু প্যালিয়েটিভ সেবা কার্যক্রম

রেসপাইট কেয়ার ‘আনন্দ প্রোগ্রাম’

উঠান বৈঠক (সচেতনতা মূলক কার্যক্রম)

আশা কমিউনিটি শপ

নিউজলেটার

ব্লগ

ইন্সটিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার - বাংলাদেশ (আইপিসি-বি)

গ্যালারী

বাংলাদেশের
প্যালিয়েটিভ কেয়ার কেন্দ্রসমূহের তালিকা

প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অ বাংলাদেশ একটি দাতব্য, অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা যা বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত। এর লক্ষ্য হল দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী প্যালিয়েটিভ কেয়ার প্রতিষ্ঠা এবং বিকাশ করা।

প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অ বাংলাদেশ (পিসিএসবি) সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে নিবন্ধিত (নং ঢ-০৯০৩০), টিআইএন: ৩৪৪২৩৩৩২৯০৭৯ এবং এনবিআর-এর ২৬ মে ২০২৫ তারিখের এস.আর.ও নং ১৫০-আইন/ আয়কর ০৫/২০২৫ অনুযায়ী আয়কর রেয়াতপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এটি নিয়মিত অডিটকৃত; সম্পূর্ণ অবৈতনিক কার্যনির্বাহী পর্ষদ দ্বারা পরিচালিত।